
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকল শহীদের মাগফিরাত কামনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী কর্মসূচি হিসাবে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩আগষ্ট) বিকালে কুশনা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে কুশনা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুশনা ইউনিয়ন আঃলীগের সভাপতি আবুল হোসেন আবু।
ইউপি সদস্য ও যুবলীগ নেতা গোলাম কিবরিয়া বিপ্লবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাশিদুর রহমান (রাসেল)।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী পিংকি খাতুন, কুশনা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর মনিরুল আলম মনি, যুগ্ন-আহ্বায়ক আশরাফুল ইসলাম খোকন, যুগ্ন-আহ্বায়ক মো. আজম বিশ্বাস সহ ইউনিয়ন পর্যায়ের সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবাবের সকল শহিদদরর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া কামনা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম