
মোঃ সামছু উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃ গত ১৯ আগস্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে একটি নবজাতক চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে এ সংক্রান্তে সুধারাম থানায় একটি মামলা রুজু হয়। পরবর্তীতে জানা যায়, শিশুটি কবিরহাট এলাকায় এক মহিলার নিকট বিক্রি করে দেয় দালাল চক্র। একপর্যায়ে কবিরহাট এলাকা থেকে গতকাল রাতে বাচ্চাটি উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় সুধারাম থানা পুলিশ এবং ঘটনার সাথে জরিত একজনকে আটক করা হয়।

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল ইসলাম (পিপিএম) মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দ্রুততম সময়ের মধ্যে বাচ্চাটি উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়ার সংবাদ নোয়াখালী জেলা পুলিশ পেজে দেয়ার পরপরই সচেতন জনসাধারন সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালী জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেছেন, এ ছাড়া অনেকেই জেলা পুলিশ এরূপ ভালো কাজ সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। যা সত্যিকারে নোয়াখালী জেলা পুলিশের জন্য আনন্দের।
মাননীয় ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ জনাব মোঃ আনোয়ার হোসেন স্যারও তার ব্যক্তিগত ফেসবুক পেজে নোয়াখালী পুলিশের এই সফলতা'কে ধন্যবাদ জানিয়েছেন।
নোয়াখালী জেলা পুলিশ সর্বদা আপনার সেবার নিয়োজিত, আপনারা নোয়াখালী জেলা পুলিশের ভালো কাজগুলো তুলে ধরুন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম