
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মাছ বাজার ক্ষুদ্র সমবায় সমিতির উদ্যোগে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ই আগষ্ট) সন্ধ্যায় পৌর মাছ বাজার চত্বরে বিশিষ্ট মাছ ব্যবসায়ী আব্দুল বারিক শেখ এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের উপ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সজিব শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম,পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান, পৌরসভার প্যানেল মেয়র (টু) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন, ৪ নং বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, আঃলীগ নেতা হেকিম শেখ, পৌর শ্রমিকলীগের সভাপতি রিপন আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর সুব্রত চক্রবর্তী সহ মাছ বাজারের সকল ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
উল্লেখ্য অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরন অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন পৌর যুবলীগের সহ সভাপতি সজিব শেখ, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আরিফ শেখ ও মাছ বাজার সমিতির সভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আমিরুল শেখ ও মাছ ব্যবসায়ী সবুজ শেখ।
আলোচনা শেষে১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওতার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দলীয় নেতা-কর্মী ও অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম