
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার ২নং দৌড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও ঝিনাইদহ জেলা পরিষদের সম্মানিত সদস্য শামীম আরা হ্যাপীর পরিচালনায়।কোটচাঁদপুর উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ,পরিবারের সকল শহীদের প্রতি গভীর শোক প্রকাশ সহ দোয়া মোনাজাত খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
শামীম আরা হ্যাপীর সভাপতিত্বে।উক্ত অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসাবে উপস্হিত ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি। বিশেষ অতিথি মোঃ আব্দুল মতিন চেয়ারম্যান বলুহর ইউনিয়ন। মোঃ আশরাফুল আলম খোকন যুগ্ম আহবায়ক কোটচাঁদপুর উপজেলা যুবলীগ মোঃ আযম বিশ্বাস যুগ্ম আহবায়ক কোটচাঁদপুর উপজেলা যুবলীগ, মোঃ আশরাফুল আলম কৃষকলীগ ২নং দৌড়া ইউনিয়ন ।
২নং দৌড়া ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ এলাকার ছাত্র ছাত্রী ও অভিবাবক গন। বক্তারা বলেন আগস্ট মাস জাতির শোকের মাস । ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন।
১৫ ই আগষ্ট এ দিনে সংঘটিত হয়েছিলো ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এদিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের নির্মমভাবে হত্যা করা হয়।
আমরা ইতিহাস ঘাটলে দেখতে পায়১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে সিরাজুদ্দৌলার করুন পরিনতি। একই ভাবে ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মম এই হত্যাকান্ড। কারবালা এবং পলাশী থেকে ধানমন্ডি একই সূত্রে গাঁথা।
অর্জিত হোক প্রতিটি হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও শিক্ষা। সব শেষে জাতীর জনক সহ সকল শহীদের রূুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ও খাবার বিতরণ করা হয় সকলের মাঝে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম