
জাহাঙ্গীর আলম (মুকুল)ডুমুরিয়া খুলনা প্রতিনিধি -ঃ খুলনায় বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের নির্দেশনায় জেলা কার্যালয় কর্তৃক তদারকিমূলক অভিযান ৯ই আগস্ট সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের নির্দেশনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম'র নেতৃত্বে খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় তদারকি করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন (খাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার /খাদ্য মোড়কে মেয়াদ মূল্য না থাকা/অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ)করায় ০২টি প্রতিষ্ঠানকে ২৫,০০০/- টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন, শিরমনি খুলনা ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর খুলনা প্রতিনিধি। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম