
এ.কে.এম.বেলাল উদ্দিন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি -ঃ কক্সবাজারের চকরিয়ায় খেলতে গিয়ে মাতামুহুরী নদীর পানিতে ডুবে নিখোঁজের ১৬ ঘন্টা পর মুমিনুল হক তানভি (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে মাতামুহুরী নদীর মৌলভীরচর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার হয়। এর আগে শুক্রবার বিকাল ৫টার দিকে খেলার সাথী রাইয়ানকে নিয়ে নদীর চরে খেলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় মুমিনুল। সে চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড হালাকাকারা মৌলভীরচর এলাকার এহেছানুল হকের ছেলে।
চকরিয়া মৎস্যজীবি সমিতির সভাপতি আশরাফ আলী বলেন, শিশু মুমিনুল নিখোঁজের খবর পেয়ে জাল দিয়ে ওই এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হয়। পরে ব্যর্থ হয়ে নদীর ভাটার দিকে খোঁজ নেয়া হয়। পরে শনিবার সকালে নিখোঁজ হওয়া একই জায়গায় ওই শিশুর মরদেহ ভেসে উঠে।
চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রেজাউল করিম, মুমিনুল হক নামের এক শিশু পানিতে ডুবে নিখোঁজ ও উদ্ধারের সংবাদটি নিশ্চিত করেছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম