
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের কাউনিয়ার হারাগাছ এলাকায় বিধবা ভাবীকে ধর্ষণের চেষ্ঠার ঘটনার মামলায় অভিযুক্ত দেবর আবুল হোসেন চেংটুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার হারাগাছ পৌরসভার আরপিএমপি হারাগাছ থানাধীন নিউ সারাই কাজীপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত আবুল হোসেন একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই নারী ও আবুল হোসেন প্রতিবেশী ভাবী-দেবর সম্পর্ক। জমি কেনাবেচা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন সময় দেবর আবুল হোসেন ওই নারীর বাড়ীতে যাতায়াত করতো। গত ৩ আগষ্ট মঙ্গলবার রাতে আবুল হোসেন ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে। ৪ আগষ্ট বুধবার সকালে আবুল হোসেন ওই নারী বাড়ীতে গিয়ে ঘরে প্রবেশ করে আবারও ধর্ষণের চেষ্ঠা করে। এসময় তার চিৎকারে পরিবার লোকজন এগিয়ে এসে আবুল হোসেনকে আটক করে। পরে ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আবুল হোসেনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় বুধবার রাতে ওই নারী বাদী হয়ে আবুল হোসেনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলাটি নারী শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় রুজু করা হয়েছে। আটক আসামীকে মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম