
ডেক্স রিপোর্ট -ঃ বনানীর বাসায় অভিযান চালিয়ে আজ বুধবার বিকেলে চিত্র নায়িকা পরীমনিকে আটক করেছে র্যাব।
র্যাব জানিয়েছেন, পরীমনির বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য ও মদ পাওয়া গেছে।
আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পরীমনিকে আটকের সত্যতা নিশ্চিত করেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে,এম,আজাদ।
আজ বুধবার বিকেলে র্যাবের একটি দল পরীমনির বাসায় অভিযান চালায়। এর সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে এসে পরীমনি থানা-পুলিশ ও ডিবির কর্মকর্তা এবং তাঁর পরিচিতজনদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান। বারবার র্যাব তাদের পরিচয় দিলে ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। বিকেল ৪ টা ৩৫ মিনিটে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হলে র্যাব সদস্যরা বাসার ভেতরে ঢোকেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম