
শফিকুল ইসলাম রনি, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে অলি মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে ওই তার মৃত্যু হয়। নিহত অলি মিয়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫ টার দিকে স্বজনরা অলি মিয়াকে হাসপাতালে নিয়ে এসে জানায় রোগীর শ^াসকষ্ট হচ্ছে। কর্তব্যরত চিকিসক রোগীকে হাসাপাতালে ভর্তি করে অক্সিজেন দিয়ে রাখেন। কিন্তু রোগীর জ¦র, সর্দি-কাশি থাকার কথা স্বজনরা গোপন রাখে। দুই বোতল অক্সিজেন দেওয়ার পরও রোগীর অক্সিজেন নেমে যায়। অবস্থা খারাপ দেখে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ আবু আহমেদ রোগীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু স্বজনরা নিতে চাননি। সকাল ১০টার দিকে তিনি মারা যান। পরিবারের লোকজনের তাৎক্ষনিক লাশ নিয়ে গেছে। নিহতের করোনা স্যাম্পল নেওয়া হয় নি।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শুভ্র রায় বলেন, অলি মিয়ার মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। রোগীর স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি নিহতের দীর্ঘ মেয়াদি শ^াস কষ্ট ছিল। হার্টের সমস্যা ছিল। গত কয়েকদিন যাবত জ¦র-সর্দিতে ভুগছিলেন। তাকে শেষ মুহুর্তে হাসপাতালে নিয়ে আসেন।
উল্লেখ্য, ৩১ জুলাই পর্যন্ত আখাউড়া উপজেলায় ৪১৩ জন করোনা শনাক্ত হয়েছেন। সুস্থ্য হয়েছেন ৩১৬ জন এবং মৃত্যু বরণ করেছেন ১৪ জন। বাকীরা প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে আছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম