
জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া খুলনা প্রতিনিধি -ঃ ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের, কাকমারী গ্রামের প্রফেসর নুরুল ইসলাম'র লীজ ঘেরের টোংঘরে ২ সন্তানের জনক রবিন বৈদ্য(৫৫)নামের এক কর্মচারী মৎস ঘেরে বাসায় আড়ার সাঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় ও ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়প্রফেসর নুরুল ইসলাম'র মৎস ঘেরে দির্ঘদিন কর্মচারী হিসেবে কাজ করতেন রবিন।৩০জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় মৎস ঘেরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।ধারনা করা হচ্ছে পরকিয়ায় আসক্ত হয়ে এ আত্মহত্যা করতে পারে তার বাড়ি খুলনা পাইকগাছা থানার, লস্কর গ্রামে।
ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ ওসি মোঃ ওয়াইদুর রহমান জানান পুলিশ লাশটি সুরুতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম