
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের বদরগঞ্জে বাঁশঝাড় থেকে আয়মনা বেগম(৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ সজনা গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তার পরিবার ও এলাকাবাসীর।
শনিবার (২৪ জুলাই) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বরকতপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আয়মনা বেগম একই এলাকার আবেদ আলীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের আগে আয়মনা বেগম একই এলাকায় তার নানীর বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালের বাড়ি থেকে সামান্য দূরে একটি বাঁশঝাড়ের ভেতরে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে হাটু গেড়ে থাকা অবস্থায় একটি সজনা গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, অয়মনার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। এটি হত্যা না আত্মহত্যা তা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । তদান্তের পর বিষয়টি পরিস্কার জানা যাবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম