
তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ বাবার কথা অমান্য করে নিজের মনের মতো করে চুল কাটার জন্য প্রাণ দিতে হলো আরিফ হোসেন (২০) নামের এক যুবক কে ।
আজ শনিবার দুপুর ২ টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার শহরের নিচু কলোনির ভাঙ্গা কোয়ার্টার নামক এলাকায় এঘটনাটি ঘটে।
এবং নিহত আরিফ হোসেন উক্ত এলাকার ময়নুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও কয়েক জন স্হানীয় লোকের সাথে কথা হলে তারা জানান গতকাল রাতে আরিফ হোসেন তার বাবার কথা অমান্য করে নিজের মনের মতো করে চুল কেটে বাড়িতে আসলে তার বাবার সাথে তার কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তাকে গলায় দড়ি দিয়ে মরতে ও বলে আর আজ সকালে ও তাদের ছেলে ও বাবার মধ্যে প্রচন্ড কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে দুপুরে সে ( আরিফ হোসেন ) তার নিজ বাড়িতে নিজের ঘরে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন।
এবিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসনাতের সাথে কথা হলে তিনি বিষয় টি নিশ্চিত করে বলেন আমি খবর পাওয়া মাত্র সেখানে যাই এবং লাশ উদ্ধার করে নীলফামারীর জেনারেল হাসপাতালে মর্গে ময়নাদন্তের লাশ পাটাই এবং লাশ উদ্ধার করার সময় লাশের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে এবং সেখানে তার বাবা ময়নুলের নাম উল্লেখ করে তার আত্মহত্যা৷ কারন লিখে সে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন ।
চিরকুটে কি লেখা আছে এবং এঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না এমন বিষয়ে ওসি আবুল হাসনাত কে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য না করে চলে যান ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম