
তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ অসহায় ও অসচ্ছল ৭০০ পরিবারকে পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করলেন,
উত্তরবঙ্গের সুনাম অর্জন কারী, নীলফামারীর সামাজিক সংগঠন সেইফ ফাউন্ডেশন ।
আজ শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় নীলফামারীর পৌরসভা প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচি আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন
নীলফামারী পৌরসভার মেয়র ও ম্যাব সভাপতি দেওয়ান কামাল আহমেদ,
এসময় আরো উপস্থিত ছিলেন নীলফামারী কেয়া বেকারী এন্ড কন্ট্রাকশন ( কে, বি,সি ) এর স্বত্বাধিকারী জনাব মিজানুর রহমান , তাঁতীলীগের জেলা সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, নুহা অটোরাইস মিলের ব্যবস্হাপনা পরিচালক সৈয়দ রাকিব হাসান মিশুক ও সেইফ ফাউন্ডেশনের প্রধান জনাব রাসেল আমিন স্বপন।
খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্যে সেইফ ফাউন্ডেশনের প্রধান রাসেল আমিন স্বপন বলেন
নীলফামারী জেলার সুনামধর্ণ চার দাতা ব্যক্তির সহযোগিতায় জেলার অসহায় ও অসচ্ছল ৭০০ পরিবারকে পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে তাদের মাঝে সামান্য কিছু খাদ্য সামগ্রী বিতরন করতে পেরে আমরা খুবেই আনন্দিত ।
উক্ত খাদ্য সামগ্রী গুলোতে ছিল ১ কেজি গরুর মাংস , ৫ কেজি পোলার চাল, ৫০০ গ্রাম লবন, ৫০০ গ্রাম তেল।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম