
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের মিঠাপুকুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। যাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। রোববার ১৮ জুলাই সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বদলীপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শামসুর জোহা এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা থেকে যাত্রীবাহী বাস সেলফি রংপুরের দিকে যাচ্ছিল। সেসময়, রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিল যাত্রীবাহী বাস জোয়ানা। এসময়, দু্টি বাসের মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ে যায় বাস। এতে ঘটনাস্থলে মারা যান ৬ জন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পুলিশ সদস্যরা আহত ২৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে নিহতদের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। খাদে পড়া বাস দুটির উদ্ধারে কাজ চলছে।
মিঠাপুকুর থানা ওসি মো. আমিরুজ্জামান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুর থেকে ঢাকা গামী ও ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম