
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৭ জুলাই) বিকেলে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাংসসদ মজাহারুল হক প্রধান সর্দি ও মাথাব্যথা থাকার বিষয়টি জানালে স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে দ্রুত সংসদ সদস্যের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়। পরে হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট করা হলে তার করোনা ভাইরাস শনাক্ত হয়।
সিভিল সার্জন ফজলুর রহমান জানান, করোনা আক্রান্ত হলেও শারীরিক ভাবে সুস্থ্য আছেন সাংসদ। নিজ বাড়িতে হোম আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম