
শফিকুল ইসলাম রনি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক কামাখ্যা রঞ্জন ঘোষের পঞ্চদশ মৃত্যু বার্ষিকী আজ (মঙ্গলবার) এ উপলক্ষে প্রয়াতের পৌরশহরের রাধানগরের নিজ বাড়িতে ও শ্রীশ্রী রাধামাধব আখড়ায় স্বাস্থ্যবিধি মেনে তাঁর আত্মার শান্তি কামনায় পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষে শুভাকাঙ্খী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ছাত্রছাত্রীদের দূর থেকেই প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। কামাখ্যা রঞ্জন ঘোষ ১৯৭১ সালের ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবসে শহরের পোষ্ট অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনকারী বীর সন্তানদের একজন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম