
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের আফছার উদ্দিনের ভিটা জমির আঙ্গিনায় মানুষ চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে আপন ভাই ভাবীকে কুপিয়ে জখম করেছে তারই আপন সহোধর ছোট ভাই।
এসময় প্রতিবেশিরা তাদেরকে দ্রত উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখান থেকে দীর্ঘ ৯দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসে এক হৃদয় বিদারক অবস্থায় স্বামী স্ত্রী দু'জনে পঙ্গুত্ব জীবন যাপন করছে।
বিষয়টি নিয়ে স্বরেজমিন গিয়ে দেখা যায় স্বামী আফছারের বাম হাত ও স্ত্রী মর্জিনার দুটি হাত কেটে দেওয়ায় তারা দু'জনে পঙ্গুত্ব অবস্থায় নিজ বাড়িতে অসহায় ভাবে পড়ে আছে।
তাহারা চিকিৎসা নিয়ে গত ৯ জুলাই বাড়িতে আসলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান তাদেরকে কিছু আর্থিক সহোযোগিতা করেছেন। অসহায় আফছার উদ্দিনের পরিবারে আর কোন উপার্জক না থাকায় সে এলাকার সমাজ সেবক দানশীলদের আশু হস্তক্ষেপ কামনা করছে।
জানা গেছে পুত্র সন্তান না থাকায় আফছার উদ্দিন পরের নার্সারি থেকে স্বল্প টাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা কিনে গ্রামে গ্রামে বেচা বিক্রি করে ঘরে থাকা এক দৃষ্টিহীন বয়স্ক প্রতিবন্ধী মেয়ে ও স্ত্রীকে নিয়ে কোন রকম জীবন যাপন করে আসছিল।
তার এই স্বল্প আয়ে ৭ মেয়েকে বিয়ে দিয়ে কোন হালে জীবন যাপন করে চলছিল। এলাকাবাসীরা জানান পরের জায়গায় বসবাস করা ভাই ভাবীকে নিজের ভিটা জমিতে জায়গা দেওয়ায় তার আজ এই পরিনতি ঘটেছে।
এব্যাপারে আফছার উদ্দিন জানান শর্তাহীন আপন ছোট কে কাছে এনে নিজ ভিটা জমিতে ঘর বেঁধে বসবাস করতে দিই। বাড়ি আঙ্গিনায় প্রতিবেশিদের যাতায়াতের রাস্তা ঘিরে দেওয়ায় তর্ক বিতর্কের এক পর্যায় আমার আপন ভাই ও ভাবী আমাদেন দুজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।
আমাদের দুজনের তিনটি হাত চিরতরে অকেজো করে দিয়েছে। আমার স্ত্রী মর্জিনা খাতুন (৫০) এর দুটি হাত কব্জি থেকে বাদ পড়ে গেছে। এবং আমার বাম হাতটি অকেজো হয়ে গেছে। এদিকে গত ২ জুলাই থেকে ১১ জুলাই এই ৯দিনে দু'জনের চিকিৎসা খরজ দুই লক্ষ টাকা ছাড়িয়ে গেছে।
আমাদের কোন টাকা কড়ি নেই। মেয়ে জামাইরা আমাদেন বাঁচাতে মানুষের নিকট দায় দেনা ও লাভে সুদে এই অর্থ জোগাড় করেছে। ঘটনাটি ঘটেছে গত ২ জুলাই শনিবার দুপুরে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামে। এঘটনার পর থেকে আসামীদয় পলাতক রয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম