
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ আজ ১১ জুলাই রবিবার সন্ধায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাজু মিয়ার কন্যা মায়া খাতুন (৫) নামের এক শিশু কন্যা মায়ের সাথে আত্মীয় বাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার সেজিয়া একাশি পাড়া জিন্নানগর - জীবন নগর সড়কে।এবিষয়ে নেপা ইউপি সদস্য আলিম গাজী জানান রবিবার সন্ধার সময় জিন্নানগর- জীবননগর সড়কের সেজিয়া একাশি পাড়া নামক স্থানে ব্যাটারি চালিত ইজিবাইক এর সাথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এবং ঘটনাস্থলেই মায়া খাতুনের মৃত্যু হয়েছে। ঘাতক গাড়ি চালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম