
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুর বিভাগে গতকাল বৃহস্পতিবার আবারও সংক্রমন ও মৃত্যু বৃদ্ধি পেয়ে এই বিভাগে সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২ হাজার ৬১৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৭৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩ জেলায় একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে দিনাজপুরে ২ জন, লালমনিরহাটে ৩ জন এবং নীলফামারী জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৮০ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৬৯ হাজার ৫শ’ ৩৫ জনের নমুনা পরীক্ষা করে মোট ৩০ হাাজার ৮শ’ ৫৭ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৬শ’ ১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২২ হাজার ২শ’ ২৪ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ২২৬, ঠাকুরগাঁয় ১৪৮, রংপুরে ১১৬, নীলফামারীতে ৮৯, পঞ্চগড়ে ৫৪, গাইবান্ধায় ৪৭, কুড়িগ্রামে ৪২ এবং লালমনিরহাট জেলায় ২২ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৯ হাজার ৮শ’ ৭৪ জন আক্রান্ত ও ২১৪ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৬ হাজার ৮শ’ ৩২ আক্রান্ত ও ১২৩ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৪ হাজার ২শ’ ৩৫ জন আক্রান্ত ও ১০৯ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ২ হাজার ৪শ’ ৬৩ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ২ হাজার ২শ’ ১৮ জন অক্রান্ত ও ৪২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ২ হাজার ১শ’ ৩০ জন আক্রান্ত ও ৩০ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৭শ’ ৪১ জন আক্রান্ত ও ৩৭ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ১ হাজার ৩শ’ ৭৮ জন আক্রান্ত এবং ২৮ জনের মৃত্যু হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম