
রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫ জুয়ারিকে আটক করেছে আটোয়ারী থানার পুলিশ। বুধবার ( ৭ জুলাই ) মধ্য রাতে দীপেন্দ্রনাথ সিংহের নেতৃত্বে , আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষীতান সীমান্তবর্তী এলাকা থেকে খাদিমুল ইসলামের বাসায়, জুয়া খেলার সময় ২২৯০ টাকা, ৭ টি মোটরসাইকেল ,৫ টি মোবাইল ফোন, ও কার্ড সহ আটক করা হয়েছে । এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ জুয়ারির বিরুদ্ধে , আটোয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক জুয়ারিদের আজ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে বুধবার মধ্য রাতে , আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষীতান সীমান্তবর্তী এলাকা থেকে খাদিমুল ইসলাম ( ৫৫ ), পরদামিয়া গ্রামের বেঞ্জামিন দাস ( ৪০ ) , ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার, তারুল মাহাত বালিয়া পাড়া গ্রামের , মজাহারুল হক ( ৩৮ ) বাবন কুমার গ্রামের, বিপুল ইসলাম( ২৭ ) ডুমরিয়া গ্রামের, আনোয়ার হোসেন ( ৩৮ ) কে আটক করা হয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে বুধবার মধ্য রাতে ৫ জুয়ারিকে আটক করা হয়েছে । এবং তাদের বিরুদ্ধে আজ বুধবার আটোয়ারী থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে ৩/৪ ধারার মামলা অপরাধে আটক কৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যাহার মামলা নাম্বার ২ / ৭-৭-২১ ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম