
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল -ঃ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপসচিব জনাব কাজী লোকমান হোসেন ( বি.সি.এস) গতকাল রাত ১ঃ৩০মিঃ মৃত্যু, ঢাকা সি এম, এইস হাসপাতালে বার্ধক্য কারনে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি........ রাজিউন)।
তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়মীলীগের সদস্য,কাজী সরোয়ার হোসেন এর পিতা।
কাজী লোকমান হোসেন ০২ নভেম্বর ১৯৪৪ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালে বিসিএস কর্মকর্তা হিসাবে যোগদান করেন এবং ২০০১ সালে অবসর গ্রহন করেন। তিনি ৫ পুত্র, ২কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পুত্রগণ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও আইন পেশায় কর্মরত রয়েছেন। তিনি জীবদ্দশায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও অসহায় মানুষের পাশে থেকে সব সময় সাহায্য সহযোগীতা করেছেন।
"বীরমুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশন " প্রতিষ্ঠা করে গেছেন তিনি।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড - অফ অনারের মাধ্যমে বীরমুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেনের দাফন সম্পূর্ন করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম