
ডেক্স রিপোর্ট -ঃ রাজশাহী জেলার গোদাগাড়ীতে অভিযান চালিয়ে শীর্ষ নারী মাদক কারবারি মুক্তি পারভীন(২২) কে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে র্যাব-৫।
মুক্তি পারভিন হলেন গোদাগাড়ী পৌরশহরের শ্রীমন্তপুর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী থানাধীন গোপালপুর এলাকায় অপারেশন পরিচালনা করে ৬০০ গ্রাম হেরোইন, ১ টি মোবাইল, ১ টি সীমকার্ড সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই নারী মাদক কারবারি, দীর্ঘদিন যাবৎ এই ব্যবসার সাথে জড়িত এবং বড় বড় মাদক ব্যবসায়ীদের সাথে সে সু-সম্পর্ক রেখে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিলো। এছাড়াও গোদাগাড়ী থানা পুলিশের সাথে সু-সম্পর্ক রেখে মাদক ব্যবসা করে অল্পদিনে টাকা পয়সার মালিক হয়েছেন বলে জানান এলাকাবাসী।
তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে র্যাব-৫ এর মিডিয়া উইং নিশ্চিত করেছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম