
তপন চন্দ্র, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ রাতভর প্রচন্ড বৃষ্টির পর গরু বাধতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফনিরাম (৫৫) ও তার স্ত্রী বিরোবালা ( ৫০) নামে স্বামী ও স্ত্রী মৃত্যু হয়।
আজ বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নয়ানি বাকডোকরা নন্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায় ।
এবিষয়ে কয়েকজন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা হলে তারা জানান যে ফনিরাম মৃত ইন্দ্র মোহন বর্মণের ছেলে , তারা আজ বিকেল সাড়ে তিন টার দিকে গরু নিয়ে রাস্তায় বাধতে গেলে বিদ্যুতারিত হয়ে ঘটনা স্হলে মারা ফনিরাম বর্মণ মারা মারা যায় , আর তার স্ত্রী কে আমরা রাস্তায় পড়ে থাকতে দেকে তাকে হাসপাতালে নিয়ে যাই কিন্তু ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে বলে কয়েক জনের সাথে কথা বলে জানা যায় ।
এবিষয়ে উক্ত এলাকার ৫নং ওয়ার্ডের সদস্য শংকর রায়ের সাথে কথা হলে তিনি বলেন আমি বিষয় টি জানার পর দ্রুত এখানে ছুটে আসি তিনি খুব ভালো লোক ছিলো আমাদের এলাকার ।
তার সন্তান বিষয় নিয়ে জানতে চাইলে শংকর রায় বলেন তার তিন সন্তান আছে কিন্তু তারা সবাই ঢাকায় আছে ।
এদিকে ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পাওয়া মাত্র সেখানে পুলিশ পাটাই তারা এবিষয়ে কোন মামলা দায়ের করলে আমরা মামলা করবো বলে জানান ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম