
রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইক (অটো)‘র আরোহী আব্দুর রউফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ভীমপুকুর এলাকায় সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত শিশু আব্দুর রউফ তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের আইনুল হকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ জুন) পড়ে গিয়ে হাত ভেঙ্গে ফেলে ওই শিশুর বড় বোন আফরোজা। শিশুসহ তার মা বাবা আফরোজাকে নিয়ে দুপুরে বোদা দুলাল কবিরাজের কাছে যাচ্ছিলো ইজিবাইক (আটো) করে। একসময় ভীমপুকুর এলাকায় পৌছালে পেছন থেকে একটি ট্রাক স্বজোড়ে ইজিবাইকটিকে ধাক্কা দিলে ইজিবাইকটি রাস্তার পাশের খালে পড়ে যায়। এসময় স্থানীয়র দ্রুত তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির মা শিল্পি বেগম আহত না হলেও বড় বোন আফরোজা ও বাবা আইনুল আহত হন। এদিকে ঘটনার পর পরেই চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম