
তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ দেশে বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ১৯ টি অটোরিকশা উদ্ধার করলো নীলফামারী সদর থানা পুলিশ ।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার কেন্দ্রীয় বাসটার্মিনাল কালীতলার সংলগ্ন যুব ভবনের পাশের একটি টিন শেটের অটো গ্যারেজের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব অটো উদ্ধার করে নীলফামারীর সদর থানা পুলিশের একটি বিশেষ টিম।
এবিষয়ে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ এর সাথে কথা হলে তিনি বলেন বেশ কিছু দিন ধরে আমরা গোপনে সংবাদ পাচিছ যে কালীতলা বাসটার্মিনাল সংলগ্ন একটি গ্যারেজে চোরাই অটোরিকশা কেটা বেছা চলছে ।
আর আমরা আজকে আরো একটি সংবাদ পাই এবিষয়ে তার পর আমরা একটি টিম দুপুরে সেই গ্যারেজে অভিযান পরিচালনা করি ।
অভিযান পরিচালনা করে আমরা সেখান থেকে ১৯ টি চোরাই অটোরিকশা উদ্ধার করি এবং থানায় নিয়ে আসি ।
তবে অভিযান পরিচালনার বিষয় টি গ্যারেজে দুই মালিক ফজলুল হক (৩৫) ও সাইফুল ইসলাম ( ৩২) টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি ।
তবে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম