
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি-ঃ রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৭) ও গোপনে গোসলের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এছাড়া জাম খাওয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রোববার (১৩ জুন) রাতে থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। গত কয়েকদিনে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। পৃথক তিনটি মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা
হারাগাছ থানার এসআই একেএম জাহিদ হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে জাম খাওয়ার কথা বলে এক শিশুকে (৫) বাড়ির পাশে ডেকে নিয়ে ধানক্ষেতে ধর্ষণের চেষ্টা করেন সাহেবগঞ্জ চিলমন গ্রামের তাজুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৪৫)। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিস্তারিত তার মাকে জানায়।
ঘটনা জানাজানি হলে অভিযুক্ত আমিরুল গা ঢাকা দেয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আমিরুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন। মামলা নং ১৪। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। অপরদিকে গত শনিবার (১২ জুন) দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে রংপুর সিটি কর্পোরেশন এলাকার এক কলেজছাত্রীকে (১৭) ধর্ষণ করে গাইবান্ধা সুন্দরগঞ্জ খামারপাড় পাটগতি গ্রামের ছবি লালের ছেলে সোভাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সুমন বারি দাস (১৬)। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে রোববার রাতে হারাগাছ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন।
মামলা নং ১৩। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকা সুলতানা জানান, মুঠোফোনে ছেলে ও মেয়ের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ জুন রবিবার কুড়িগ্রামের উলিপুরে একটি বিয়ের অনুষ্ঠানে মেয়েটির সাথে দেখা হয় সুমন বারি দাসের। ১২ জুন মুঠোফোনে কথা বলার পর সুমন বারি দাস মেয়েটির বাড়িতে যায়। এসময় মেয়েটিকে একা পেয়ে বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে সুমন। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে ধর্ষক সুমন বারি দাসকে আটক করে। পরে ওইদিন রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষক সুমন বারি দাসকে
গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। তবে অভিযুক্ত ছেলেটির পিতা বলেন, তার ছেলেকে মেয়েটি মুঠোফোনে তার বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে যায়। তার ছেলে মেয়েটিকে আপা বলে ডাকতো। ঘটনাটি পরিকল্পিত না হলে মেয়ের পরিবার বিয়ে দেয়ার জন্য শনিবার সারাদিন আমাকে এবং আত্মীয়স্বজনদের মুঠোফোনে প্রস্তাব দিয়েছেন। কিন্তু তিনি বাল্য বিয়েতে রাজী নন। আর মেয়েটির চেয়ে তার ছেলের বয়স কম।
অপরদিকে সিগারেট কোম্পানি এলাকায় এক গৃহবধূ (২০) ধর্ষণের শিকার হয়েছেন।
এ ঘটনায় রোববার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম (২০) ও তার বাবা আব্দুর রাজ্জাকসহ দুই চাচাকে আসামি করে হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) এবং পর্নগ্রাফি আইনের ৮(১)(২) ধারায় মামলা দাযের কলেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি ওই গৃহবধূর গোছলের ভিডিও গোপনে ধারণ করেন একই এলাকার আরিফুল ইসলাম। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আরিফুল বিভিন্ন সময় তাকে ধর্ষণ করেন এবং ভিডিও মুছে ফেলার কথা বলে গৃহবধূর কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করেন। পরে ওই গৃহবধূ ঘটনাটি জানালে আত্মসম্মান রক্ষায় পরিবারের লোকজন ঘটনাটি আরিফুলের পরিবারকে জানায়। কিন্তু স্থানীয়ভাবে মিমাংসা করার কথা বলে কালক্ষেপণ করেন আরিফুলের বাবা আব্দুর রাজ্জাক ও তার দুই চাচা।
পরে উপায়ন্ত না পেয়ে ওই গৃহবধূ পরিবারের পরামর্শে রোববার রাতে আরিফুলসহ চারজনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন এবং পর্নগ্রাফী আইনে মামলা করেছেন। মামলা দায়েরের পর আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে রোববার রাতে হারাগাছ থানায় পৃথক তিনিট মামলা হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম