
রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায় যে, উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা গ্রামের মোঃ নুরজামাল হোসেনের একমাত্র মেয়ে মোছাঃ মিতু আক্তার (০৫)।
ঘটনাটি ঘটে (১০ জুন) দুপুর ২ টায়। আটোয়ারী পঞ্চগড় মহাসড়কে, আটোয়ারী থেকে পঞ্চগড় গামি একটি মিনি বাস বেপরোয়া গতিতে রাস্তার পাশে দারিয়ে থাকা শিশুটির উপরে উঠিয়ে দিলে সে ঘটনাস্থলেই মারা যায় এবং বাসটি সাথে সাথেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে আটোয়ারী বারঘাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রন্জু আহমেদের সাথে কথা বললে, তিনি সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং পুলিশের পক্ষ থেকে একটি ইউটি মামলা করা হবে বলে তিনি জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম