
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার সভাপতি মুহাঃ একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহাঃ সুলতান মাহামুদ, ইসলামী আন্দেন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহমান কাশেমী, সাধারন সম্পাদক মুহাঃ আমিরুজ্জামান পিয়াল, ইসলামী আন্দেন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাঃ মাহামুদুর রহমান রিপন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার সভাপতি মুহাঃ লিয়াকত বিন সিদ্দিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম