
শফিকুল ইসলাম রনি, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাতায়াত অব্যাহত রয়েছে। স্থলবন্দর দিয়ে আসা যাত্রীদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া কোয়ারেন্টিনে থেকে করোনা পজিটিভ হওয়া একজনের নমুনার ফলাফল দ্বিতীয় দফায় পজিটিভ এসেছে।
এ পর্যন্ত ভারতফেরত মোট ৩২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হলো। তাঁদের মধ্যে তিনজন ইতিমধ্যে করোনা নেগেটিভ হয়েছেন। স্থলবন্দর দিয়ে এসে কোয়ারেন্টিনে থাকা রোগীদের করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে।
সিভিল সার্জন কার্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড স‚ত্রে জানা গেছে, নতুন আক্রান্ত লোকজনের মধ্যে রাজশাহীর এক ব্যক্তি (৫৫) ও তাঁর স্ত্রী (৫১) এবং পুরান ঢাকার এক কিশোরী (১৬) রয়েছে। তাঁরা গত ২৫ মে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। পরে তাঁদের জেলার একটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়।
স¤প্রতি করোনা পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় ২৭২ জনের নমুনার ফলাফল পৌঁছে। তাঁদের মধ্যে ১৫ জনের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। ফলাফল হাতে পাওয়ার পর বৃহস্পতিবার বেলা ১টার দিকে আক্রান্ত তিনজনকে আবাসিক হোটেল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেসনে নেওয়া হয়।
সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ভারত থেকে আসা পুরোনো একজন ও নতুন করে আরও তিনজন করোনা পজিটিভ হয়েছেন। তবে তাঁদের কারও মধ্যেই করোনার কোনো উপসর্গ নেই। জিনোম সিকোয়েন্সিংয়ে ভারতীয় ধরন পাওয়া গেছে, এমন কোনো ফলাফল তাঁরা পাননি। তিনি বলেন, স্থলবন্দরেই যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয়। কেউ বাদ পড়লে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে তাঁদের নমুনা সংগ্রহ করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম