
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ হারাগাছ পৌরসভায় বৃহস্পতিবার দুপুর ১১.০০ ঘটিকায় পৌরসভা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ও জেলা প্রশাসক আসিব আহসান। ঘন্টাব্যাপী পৌর মেয়র এরশাদুল হক এরশাদ এর কার্যালয়ে ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে পৌরসভাকে ঢেলে সাজানোর পরিকল্পনা মাননীয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মহোদয়ের কাছে উপস্থাপন করেন। তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে ডাম্পিং ষ্টেশন, পৌরসভার জন্য একটি হাট তৈরী করার পরিকল্পনা করেন। এ বিষয়ে পৌর মেয়র এরশাদুল হক এরশাদ বলেন। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক পৌরসভা পরিদর্শন করেছেন এটা আমার অর্জন। পৌরবাসীকে সেবা দেওয়ার লক্ষ্যে সমস্ত পৌরসভাকে উন্নয়নের ছোয়ার লাগানোর বিষয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। পৌরসভা থেকে হারাগাছ ভুমি অফিস পরিদর্শন করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম