
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি-ঃ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর মেন বাসস্ট্যান্ড বেলি ফিলিং স্টেশন সামনে গত ১লা জুন ইজিবাইক মটর সাইকেলের সংঘর্ষে আহত সাগর(২৫),পিতা আলমগীর হোসেন, কোটচাঁদপুর উপজেলা কুশনা ইউনিয়ন, গ্রাম বহরমপুর।
সাগর গত তিন দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেলেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ ৩ই জুন ভোর ৩:২০ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন,বলে বিষয় টি কে নিশ্চিত করেন তার ছোটো চাচা সবুজ।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন । যোগ্য সুত্র জানান সাগর ব্রিটিশটোবাকো সিগারেট কোম্পানির চাকরি করার সুবাদে, প্রতি দিনের ন্যায় কাজ সেরে বলুহর বাসস্ট্যান্ডে দিক থেকে মটরসাইকেল যোগে মেইন বাসস্ট্যান্ডের দিকে আসছিলো,সে সময় মনেই বাসস্ট্যান্ড দিক থেকে আসা অবৈধ ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়।ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে গেলে ইজিবাইকের চাকা মাথার উপর দিয়ে চলে যায়। এ সময় মাথায় আঘাত লেগে প্রচন্ড রক্ত খরন হয় ।
গত মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয় সাগর, ইজিবাইক চালক( নয়ন) দূর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম