
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়ায় ৭৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। আটকরা হলেন, রংপুর নগরীর কেরানীপাড়ার ফনি ভূসণ বোসের ছেলে ও দি মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক শুভেন্দু বোস ৪২, রংপুর নগরীর ধাপ হাজীপাড়ার মৃত রইচ উদ্দিনের ছেলে গাড়িচালক রবিউল ইসলাম ৩৫ এবং হারাগাছ চওড়ারহাটের হবিবার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সিরাজ ৩৫। বৃহস্পতিবার ২০ মে রাত ৯টার দিকে উপজেলার লক্ষিটারী ইউনিয়নের মহিপুরে তিস্তা শেখ হাসিনা সড়ক সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার এএসপি আশরাফুল আলম পলাশ জানান, বেশ কিছুদিন ধরে সীমান্ত এলাকা থেকে প্রাইভেট কারে মাদক বহন করে মেডিকেল এলাকাসহ রংপুরের বিভিন্ন স্পটে বিক্রি করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে মহিপুরে তিস্তা শেখ হাসিনা সড়ক সেতুর উত্তর দিকে অবস্থান নেয়। পরে একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট গঙ্গাচড়া থানায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম