
শফিকুল ইসলাম রনি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার ৫৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। একই সময় পাঁচজন ভারতে গেছেন। এ নিয়ে সোমবার পর্যন্ত গত ২২ দিনে আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে দুই দেশের সর্বমোট ৬৮২ জন বাংলাদেশে ফিরলেন। একই সময়ে ১৮৯ জন ভারতে গেছেন। ভারত থেকে দেশে ফেরা ৩৫১ জন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টিনে রয়েছেন।
দুই দেশে আটকা পড়া যাত্রীরা উভয় দেশে নিযুক্ত হাইকমিশনারের অনুমতি এবং দুই দেশের সরকারের জারি করা নির্দেশনাবলি অনুসরণ করে যাতায়াত করছেন। আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ আবদুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আখাউড়া স্থলবন্দর স‚ত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৫৫ জন বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরেছেন। একই দিন ৫ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। দেশে ফেরা ৫৫ জনের মধ্যে কোয়ারেন্টিনের জন্য আখাউড়া রজনীগন্ধা হোটেলে ৮ জন ও নাইন স্টার হোটেলে ৩ জন, জেলার গ্র্যান্ড মালেক হোটেলে ২ জন, আশিক প্লাজা হোটেলে ১ জন, তাজ হোটেলে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন এবং বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৩ জনকে পাঠানো হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ন‚র-এ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে ভারত থেকে দেশে ফেরা মোট ৩৫১ জন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কোয়ারেন্টিনে রয়েছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৪ দিনের কোয়ারেন্টিন প‚র্ণ করা ১০৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ভারত থেকে ফেরা বাংলাদেশি নাগরিকদের ব্রাহ্মণবাড়িয়ার সাতটি আবাসিক হোটেল, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এবং জেলার বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে কোয়রেন্টিনে রাখা হচ্ছে। আবাসিক হোটেলগুলোর মধ্যে আখাউড়া উপজেলার হোটেল নাইন স্টার, হোটেল রজনীগন্ধা, জেলা শহরের হোটেল অবকাশ, হোটেল তাজ, হোটেল তিতাস, আশিক প্লাজা হোটেল ও গ্র্যান্ড মালেক হোটেল রয়েছে।
এসব হোটেল, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ও খাওয়া বাবদ খরচ ভারত-ফেরত বাংলাদেশি নাগরিকদের বহন করতে হয়। তবে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ভারতফেরত নাগরিকেরা থাকছেন বিনা ম‚ল্যে, আর খাবার খাচ্ছেন নিজেদের খরচে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম