
তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি-ঃ নীলফামারীর কিশোরগঞ্জে বেপরোয়া গতিতে ছুটে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইয়াদার রহমান (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের চৌধুরী পাড়া নামক স্হানে দ্রুতগতিতে ছেড়ে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এই দূর্ঘটনাটি ঘটে এবং তিনি ঘটনাস্হানে মৃত্যু বরণ করেন বলে জানা যায়। নিহত সাইয়াদার রহমান উক্ত ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির সাথে কথা হলে তিনি বলেন সকালে সাইয়াদার রহমান ও তুষার দুজনে একসাথে রাস্তা দিয়ে হাটার সময় পিছন দিক থেকে একটি ট্রাকের ধাক্কায় সাইয়াদার রহমান সাথে সাথেই মারা যায় এবং তুষার গুরুতর আহত হন। এবিষয়ে কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়ালের সাথে কথা হলে তিনি ঘটনা নিশ্চিত করে বলেন ট্রাক টিকে আমরা বড়ভিটা বাজার থেকে আটক করি কিন্তু চালক ও হেল্পার কে আটক করতে পারি নাই আর ট্রাকের নাম্বার - ঢাকা মেট্রো ট ২৪-৩৮৮৯।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম