
মোঃ আবু সুফিয়ান শান্তি, জেলা প্রতিনিধি ঝিনাইদহ ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির সাড়াতলা গ্রামে জমি জায়গা সংক্রান্ত বিরোধে পুর্ব শত্রুতার জের ধরে আব্দুর রশীদ (৪০) নামের এক ব্যক্তি মাথায় আঘাত সহ পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।স্থানীয়রা দ্রত উদ্ধার তাকে করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।এব্যাপারে আব্দুর রশীদের ভাই ইয়াদুল ইসলাম বাদী হয়ে এক সেনা সদস্য সহ ৪ জনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযোগ সুত্রে জানা গেছে গ্রামের মৃতঃ বাদশা মন্ডলের ছেলে শহিদুল ইসলাম গং দয়য়ের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ সহ আদালতে মামলা চলে আসছে। যাহা ঝিনাইদহ কোট আদালতে চলমান রয়েছে।তারই জের ধরে ১৫ই মে (শনিবার) সকালে গ্রামের বেলে মাঠ নামক স্থানে আব্দুর রশীদকে একা পেয়ে শহিদুল ইসলাম ও তার ছেলে শাহিন মাথায় আঘাত করা সহ বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। এতে আব্দুর রশীদের মাথা কেটে যায়। এসময় তার ডাক চিৎকারে মাঠে থাকা লোকজন দ্রত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এতে তার হাতে ব্যান্ডেস সহ মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমান আব্দুর রশীদ মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম