
মোঃ আবু সুফিয়ান শান্তি, জেলা প্রতিনিধি ঝিনাইদহ ঃ ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ৫ নং সিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যানের জনাব নাসির উদ্দিন চৌধুরীর উদ্দেশ্য করে বোমা হামলা হয়।ঈদের দিন শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে তার নিজ গ্রামে পুখুরিয়াতে ঈদের নামাজ পড়ার জন্য কালীগঞ্জ থেকে আসার সময় কিছু চক্র টাইম বোম রাস্তায় ফিট করে রাখে। এসময় চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন চৌধুরী ঐ রাস্তা দিয়ে আসে তখন কিছু অজানা মানুষ তার উপর বোমা বিস্ফোরণ ঘটায়।যেখানে বোম রাখা হয় সেখান থেকে চেয়ারম্যান ১০০ মিটার দুরে থাকার কারণে তার কোন সমস্যা হয়নি। এসময় গ্রামের লোকজন ওখানে উপস্থিত হওয়ার কারণে হামলা কারীরা ঘটনাস্থল থেকে পালি যায়।কালীগঞ্জ থানার এসআই তপন তিনি ঘনটাস্থল পরিদর্শন করে সত্যতা যাচাই করে, এবং ওখান কার বোমের নমুনা সংগ্রহ করে। এবং এসআই তপন বলেন খুবতাড়াতাড়ি হামলাকারীদের আইনের আওতায় আনা হবে এবং শাস্তি প্রদান করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম