
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ কার্গো ট্রাকে করে গাঁজার চালান পাচারের সময় রংপুর র্যাব দুইজনকে গ্রেফতার করছে এসময় ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে র্যাব ১৩ এর সহকারি পরিচালক এএসপি মিডিয়া সামুয়েল সাংমা বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, বুধবার সকালে রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জের রংপুর- বগুড়া মহাসড়কের ২০ মাইল বড় সাখু মাছরার বিল নামক স্থানে চেকপোস্ট স্থাপন করে ১টি কার্গো ট্রাক তল্লাশী করার সময় কেবিনের মধ্যে সীটের পিছনে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৫৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় কার্গো ট্রাকসহ ট্রাকের চালক মোঃ আব্দুল আলীম খান ৫১ ও হেলপার মোঃ শামীম রেজা ৩৯কে গ্রেফতার করেন। তাদের দুজনের বাড়ি বগুড়া জেলায়
র্যাব জানায় ,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে, আসামীরা পরস্পর যোগসাজসে নীলফামারী জেলার সীমান্তবর্তী এলাকা হতে উক্ত মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে কার্গো ট্রাকের কেবিনের মধ্যে উক্ত গাঁজা বহন করছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম