
নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার জনাব ইসমাঈল তারেক ও ১৭ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার জনাব হাফেজ ইব্রাহীমের পিতা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৭ নং ওয়ার্ডের সাবেক নিকাহ রেজিস্ট্রার ও নারায়ণগঞ্জ জেলা কাজী সমিতির সাবেক সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব ইউসুফ হাসান অদ্য বিকাল ৪ ঘটিকায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পরিবারের এবং কাজী সমিতির পক্ষ হতে মরহুমের রুহের মাগফিরাত কামনা সহ সকলের নিকট দোয়ার আবেদন করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলা কাজী সমিতির পক্ষে নারায়নগন্জ জেলা কাজী সমিতির সাধারন সম্পাদক, কাজী নাজমুল ইসলাম বাবুল শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম