
রনি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এড. আনিসুল হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যখনই সুযোগ পেয়েছেন তখনই বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা করেছেন। ১৯৯৬ সালে যখন তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করেন তখনও তিনি বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি নিয়োজিত ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সালে সরকার গঠন করে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলে আজকে সারা বিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে আছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আখাউড়া উপজেলা পরিষদ মাঠে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাময়িক কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা উপহার প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফান্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আখাউড়া প্রশাসনের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এই আয়োজন করেন। অনুষ্ঠানে আখাউড়া পৌরসভাসহ উপজেলার ৫টি ইউনিয়নের ১ হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রি বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, এক প্যাকেট সেমাই এক লিটার তেল ও এক কেজি পিঁয়াজ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্তে¡ আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভ‚ইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম।
আইনমন্ত্রী আরও বলেন, রমজান মাস সিয়ামের সাধনার মাস। রমজানে শেষে ঈদুল ফিতর হল আমাদের আনন্দের দিন। সেই কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার সামাগ্রী পাঠিয়েছেন।
মন্ত্রী বলেন, আজকে অনিচ্ছা থাকা সত্তে¡ও আপনাদেরকে লকডাউনে থাকতে হচ্ছে। যাতে কোভিড ১৯ ছড়িয়ে না যায় মানুষ যাতে আক্রান্ত না হয়। সেই সব কারণে চাকুরি ব্যবসাসহ বিভিন্ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং সেই কারণেই রোজার সময় আপনাদের যেন কষ্ট না হয় সেটা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য উপহার পাঠিয়েছেন। মনে রাখবেন এই সংগ্রামে আপনারা একা নন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমি আপনাদের পাশে আছি।
তিনি বলেন, এই রমজান মাসে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন এবং সারা বিশ্ববাসীকে করোনা থেকে মুক্তি দেন।
আইন মন্ত্রী আরও বলেন, এই করোনা মহামারির সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলবেন, মাস্ক পড়বেন, বাইরে থেকে এসে হাত ধুবেন। এই সব নির্দেশনাগুলো প্রতিপালন করলে আমার বিশ্বাস এই মহামারি থেকে আমরা পরিত্রান পাব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভ‚ইয়া, নাছরিন সফিক আলেয়া, আখউড়া থানার ওসি মো: মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মো: মনির হোসেন, মো: জালাল উদ্দিন, মো: কামাল ভ‚ইয়া প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম