
মোঃ আবু সুফিয়ান শান্তি, জেলা প্রতিনিধি ঝিনাইদহ ঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি বিল থেকে রেখা রানী (৪২) নামে এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ শৈলকুপার ত্রিপাকান্দি মলমলি গ্রামের একটি বিল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।
রেখার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রেখা রানী দুধসর ইউনিয়নের মলমলি গ্রামের মৃত শশধর বিশ্বাসের স্ত্রী। নিহত’র ছেলে অপুর্ব কুমার বিশ্বাস জানান, সোমবার বিকালে তিনি পার্শ্ববর্তী উমেদপুর ইউনিয়নের হালসাদাড়ি গ্রামে যান জমি লীজের টাকা আনতে।
লীজের ১১ হাজার টাকা নিয়ে তার মা বিকালের দিকে বাড়ি ফিরছিলেন। হয়তো টাকার জন্য ছিনতাইকারীরা তার মাকে হত্যা করতে পারে। প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, রেখা রানীর গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখে এবং গলায় রক্তের দাগ ছিল। শৈলকুপা থানার এসআই শফিউল ইসলাম জানান, রেখা রানীর লাশ বিলের মধ্যে পড়ে ছিল। এটি হত্যাকান্ড কিনা তা তদন্তের পর জানা যাবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম