
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের আয়োজনে মঙ্গলবার (৪ মে) গুপ্তপাড়া ইনজয় সাইবার ক্যাফের পাশে ফটো জার্নালিস্ট কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি কাজী জাহিদ হোসেন লুসিডের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা ও শ্রেষ্ঠ করদাতা এ কে এস মোজাম্মেল হক। এ সময় দৈনিক আখিরার সম্পাদক মাসুদার রহমান মিলু, সিনিয়র সাংবাদিক বৈশাখী টেলিভিশনের রংপুর প্রতিনিধি আফতাব হোসেন, চ্যালেন আই রংপুর প্রতিনিধি মেরিনা লাভলী, যমুনা টেলিভিশন ও নয়া দিগন্তর স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, দৈনিক দাবাদল এর সিনিয়র রিপোর্টার ও ঢাকা পোস্ট রংপুর প্রতিনিধি ফরহাদুজ্জামান ফারুক, রিপোর্টস ইউনিটির সভাপতি রহমতুল্লাহ অপু বক্তব্য রাখেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন ও সহ-সভাপতি আসাদুজ্জামান আফজালের সঞ্চলনায় যুগ্ন সাধারণ সম্পাদক নজমুল ওহাব টিপু, সাংগঠনিক সম্পাদক মেজবাহুল হিমেল, দপ্তর সম্পাদক রনজিৎ দাস, সদস্য খন্দকার মিলন আল মামুন, আসাদুজ্জামান আরমান, এস এ লিঠন, রাশেদ হোসেন রাব্বি, পারভেজ ইসলামসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম