
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউপির হরিচরণ লস্কর গ্রামে আজিজুল ইসলামের বাড়ি আগুনে পুরে ছাই, এই সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে আল-হেরা ফাউন্ডেশন (কাউনিয়া-পীরগাছা) কর্তৃপক্ষের নজরে আসলে তারা গত মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদান প্রদান করে। কাউনিয়া উপজেলা ক্যাম্পাসে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আজিজুল ইসলাম এর হাতে অনুদানের ১০ হাজার টাকা তুলে দেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এ সময় উপস্থিত ছিলেন আহবায়ক আল-হেরা ফাউন্ডেশন (কাউনিয়া-পীরগাছা) ও প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাধারন সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ ফাকের সরকার প্রমূখ। আল-হেরা ফাউন্ডেশনের অনুদান পেয়ে আজিজুল বেজায় খুশি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম