
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার উদ্যোগে করোনা সংক্রমণরোধে দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউনে থাকা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন ও অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে পৌরসভা চত্বরে পৌরভার ৩ নং ওয়ার্ডের অসহায় দুস্থ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত বিতরণ শুভ উদ্বোধন করেন পৌরসভার মেয়র মোঃ সহিদুজ্জামান সেলিম । এবিষয়ে পৌর মেয়র মোঃ সহিদুজ্জামান সেলিম আর বলেন পর্যায়ক্রমে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের অসহায় দুস্থ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র (১) ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ সোহেল আরমান, প্যানেল মেয়র (২) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন, প্যানেল মেয়র (৩) শারমিন আক্তার সাথী, কাউন্সিলর মাহাবুব খান হানিফ,আব্দুল মাজেদ,সু্ব্রত চক্রবর্তী, খাইরুল ইসলাম ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর গাজী তানজিমা সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, স্থানীয় সুধীজন ও এলাকাবাসী।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম