
মোঃ কামাল হোসেন, ষ্টাফ রিপোর্টার ঃ সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ী রেললাইন আদর্শ বাজারে মালবাহী ট্রাকের ধাক্কায় ডিপিডিসির ট্রান্সফরমার পড়ে একটি দোকান ভাংচুর। ঢাকা মেট্রো-ট- ১৪-৩১১৬ নাম্বারের ট্রাকটি গোদনাইল আজিম মার্কটস্থ সাদাত জুট ইন্ডস্ট্রিজ লিঃ হতে নির্ধারিত মালের অতিরিক্ত ২ টন সহ মোট ১২ টন মাল বহন করে যাওয়ার পথে মোঃ ইমরান হোসেনের মালিকানাধীন ট্রাকের ড্রাইভার মোঃ মোবারক ড্রাইভিং ছিটে না বসে তারই হেলপার মোঃ লাদেনকে দিয়ে ট্রাকটি ড্রাইভিং করাচ্ছিল। ট্রাকটি আজিম মার্কেট হতে লক্ষীনারায়ণ হয়ে চৌধুরী বাড়ী রেললাইন আদর্শ বাজারে এসে আর,কে টেক্সটাইল এর পাশে মোঃ হোসেনের পানের দোকানের সামনে স্থাপিত ডিপিডিসির বিদ্যুতের খুটির উপর থাকা ট্রান্সফরমারটি ধাক্কা দিয়ে দোকানের সামনের অংশ ভেঙ্গে দোকানের মালামালের অনেক ক্ষয়-ক্ষতি হয়। উক্ত ঘটনার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী দল উপস্থিত হয়ে ম্যাজিষ্টেট নুশরাত আরা খানম ট্রাক ড্রাইভারকে সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৬৬ ধারা ও ৭৬ ধারায় ১০,০০০/=(দশ হাজার) টাকা জরিমানা করে। উল্লেখ ড্রাইভারের সকল কাগজপত্র ঠিক থাকলেও গাড়ীর টেক্স ও টোকেনের মেয়াদ উত্তীর্ণ হয়েছিল। চৌধুরী বাড়ী রেললাইন আদর্শ বাজার কমিটির সাধারণ সম্পাদক জনাব দ্বীন মোহাম্মদ দিলুর মধ্যস্থতায় দোকান মালিককে ট্রাক ড্রাইভারের নিকট হতে ক্ষতি পূরণ বাবদ ১০,০০০/= টাকা আদায় করে দেয়। স্থানীয় জনসাধারণের মতামত ডিপিডিসির বিদ্যুতের খুটিটি অপরিকল্পিত ভাবে রাস্তার উপরে থাকার কারনে এমন দুর্ঘটনা ঘটে থাকে। অভিযোগ উঠে ট্রান্সফরমারটি বিদ্যুতের খুটির সাথে নাট দিয়ে না আটকিয়ে জিআই তার দিয়ে বেঁধে রাখার কারণে সামান্য আঘাতেই ট্রান্সফরমারটি পড়ে যায়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম