
বাবুল মাহবুব, বরগুনা জেলা প্রতিনিধি ঃ ডায়রিয়ার প্রকোপে বরগুনা সদর জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যাক্রমশ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা পড়েছে বিপাকে সুচিকিৎসাসেবা থেকে বঞ্চিত রোগীরা, নেই পর্যাপ্ত জায়গা। কোভিড -১৯ এর এই মহামারিতে যখনই সাধারণ মেহনতি মানুষ দিশেহারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত দিনমজুর সহ অসহায় জনসমষ্টি দারিদ্র্যের নিন্মকোঠায় পতিত তখনই ডায়রিয়া নামক মহামারি ব্যাধির কবলে পড়ে নিস্পেষিত মানুষ দিশেহারা। একদিকে দারিদ্র্যের কড়াল গ্রাস, অপরদিকে করোনা নামক মহামারি তদপুরি ডায়রিয়ার প্রকোপ মানুষ এখন নিরুপায়।দৈনিক প্রতিনিয়তই শত জনের উপরে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালগুলো দিতে ব্যহত হচ্ছে সুচিকিৎসা, রোগীর তুলনায় নেই অধিকতর বেডের ব্যবস্থা, নিরুপায় হয়ে দূরদূরান্ত থেকে আসা রোগীদের মেঝেতে তাদের চিকিৎসা সেবা নিতে হয়। দিনদিন রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ডাক্তার এবং নার্স রোগীর সাখে অশুভ আচরন করছে তা শোনা যায় রোগীর নিকট থেকে। ডায়রিয়া জনিত রোগের জন্য যে ঔষধ হাসপাতাল থেকে দেয়া দরকার তাও দিচ্ছে না, রোগীরা নিরুপায় হয়ে বাহির থেকে কিনছে প্রয়োজনীয় ঔষধ, এদিকে ঔষধের দাম নির্ধারিত মূল্যের চেয়ে অধিকতর রাখা হচ্ছে। হাসপাতালে জায়গা পর্যাপ্ত না থাকায় ক্রামান্বয়ে রোগীকে অসুস্থ অবস্থায় ছাড়পত্র দেয়া হচ্ছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন, তাহলে এটাই কি চিকিৎসার ধর্ম।তা কারো বোধগম্য নয়।শতশত রোগীর অনুনয় তাদের যেন সুচিকিৎসা নিশ্চিত হয়, সাধারণ জনগণের দাবী তাদের যেন সুচিকিৎসা নিশ্চিত হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম