
মোঃ আবু সুফিয়ান শান্তি (ঝিনাইদহ) কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের জেলার মহেশপুর উপজেলা সীমান্ত বর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় এক দালালসহ ৯ জনকে আটক করেছে বিজিবি।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শনিবারে ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খোসালপুর সীমান্তের এটি কলা বাগানের মধ্যে থেকে তাদের আটক করা হয়।
এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী এক দালাল বাংলাদেশী নাগরিক মোঃ কদম আলী মন্ডল (২৫) কে আটক করা হয়।সেই সাথে আরো ৮ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ,৩ জন নারী এবং ২জন শিশু রয়েছে।আটককৃত ব্যক্তিদের বাড়ি, বাগেরহাট,নড়াইল,ও ঝিনাইদহ জেলায়।পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম