
নিজস্ব সংবাদদাতা ঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় চলছে অবৈধভাবে পুকুর খননের মহাউৎসব। সরজমিনে তথ্যানুসন্ধানে গিয়ে দেখা যায় কোটচাঁদপুর উপজেলার ৫ নং এলাঙ্গি ইউনিয়নের গুড়পাড়া জগদাসপুর গ্রামের সরকারি বাওড়ের পাশে কথিত নেতা রাজিব হোসেন বেশ কয়েকটা পুকুর খনন করছেন। এসময় তার কাছে পুকুর খননের অনুমতি আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এবং প্রাননাশের হুমকি প্রদান করেন। যার প্রেক্ষিতে সাংবাদিক ( মোঃ সোহেল চৌধুরী বাদি হয়ে কোটচাাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন, যার অভিযোগ নং-৪৬৮) এবং গত ২০ এপ্রিল, মঙ্গলবারে সেই সংবাদ বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশিত হলে, রাজিব বিভিন্ন মহলে তদবির করতে শুরু করেন। এবং তা না করতে পারায় গত ২২ এপ্রিল বৃহস্পতিবার রাজিব হোসেন দুইটা অনলাইন মিডিয়াতে অবৈধ পুকুর খনন এবং সাংবাদিকদের প্রাননাশের খবরের বিরুদ্ধে মিথ্যা খবর প্রকাশ করান। প্রকাশিত অনলাইন মিডিয়া দুটো দৈনিক বাংলার সংবাদ.কম ও দৈনিক আমাদের সংবাদ.কমে । “কোটচাঁদপুরের জগদীশপুরে কোটচাঁদপুরের জগদীশপুরে চরম উত্তেজনা” প্রকাশিত শিরোনামে কোটচাঁদপুরের জগদীশপুরে চাঁদাবাজির অভিযোগ ভুক্তভোগিদের – কথিত তিন সাংবাদিকের বিরুদ্ধে” শিরোনামে মিথ্যা বানোয়াট,ভিত্তিহীন, মনগড়া সংবাদ প্রকাশ করে । যা অত্যন্ত লজ্জা জনক এবং মানহানিকর। প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে ভুক্তভোগী সাংবাদিকরা জানান অতি গ্রহণ করা হবে। এবং এই মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটি ও ঝিনাইদহ জেলা অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম