
মোঃআবু সুফিয়ান (শান্তি) , কোটচাঁদপুর, ঝিনাইদহ ঃ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌরসভার কোটচাঁদপুর বাজার সংলগ্ন রাস্তার পাশে কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন নেছা ( মিকি)/ কলুমিয়ার বাসার সামনে এক বিশাল অগ্নিকান্ড হয়। এ অগ্নিকান্ডতে ৫টি দোকান পুড়ে ভস্মীভূত।

এদের মধ্যে একটা ছিল লন্ডি, একটি ছালার বস্তা, একটি ছিল কফি হাউজ, ঘি তৈরি ও একটি কাঠের খড়ি দোকান।
আনমানিক রাত ৮.৪০ মিনিট ১৮/০৪/২০২১ ইং হতে এ অগ্নিকান্ড শুরু হয়। দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন হৈচৈ করতে থাকে ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসে খবর দেন।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারনে ঝিনাইদহ কালিগঞ্জ ও মহেশপুর ফায়ার সার্ভিস কে খবর দেন। ঝিনাইদহ কালিগঞ্জ ও মহেশপুর এর ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে চলে আশেন। এক পর্যয়ে ঝিনাইদহ কালিগঞ্জ , কোটচাঁদপুর, মহেশপুর এর ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে প্রায় দুই ঘন্টা সময় নিয়ে আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু দেখা যায় দোকান পাঁচটি পুড়ে একদম মাটির সঙ্গে মিশে গেছে। কোন চেনার উপায় ছিল না দোকানগুলো। হাজার মানুষের মাঝে দোকানগুলো পুড়ে শেষ কিন্তু কেউ কিছু করতে পারলো না। নিরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখলো।
প্রত্যক্ষদর্শীরা আর জানান এই দোকান পাঁচটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যা লক্ষাধিক টাকার সমপরিমান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম