
ডেক্স রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা শ্রেষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) তাকে শ্রেষ্ঠ কাউন্সিলর নির্বাচিত করেন। রবিবার (১৪ মার্চ) সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবে বাসাজ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে গুণিজনদের পুরস্কৃত করা হয়।
কাউন্সিলর রুহুল আমিন দেশের বাহিরে থাকায় তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করে কাউন্সিলরের সচিব সাইফুল ইসলাম। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার এমপি কাউন্সিলরের সচিবের হাতে পুরষ্কারটি তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানটিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর ৫ আসনের সাংসদ মো. মোজাফফর হোসেন, টাঙ্গাইল ২ আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির, সাংসদ শবনম জাহান শিলা, কুষ্টিয়ার ভেড়ামাড়া পৌরসভার মেয়র মো. আনোয়ারুল কবিরসহ আরো অনেকে।
এদিকে সাংবাদিক সংগঠন বাসাজ থেকে রুহুল আমিনকে শ্রেষ্ঠ কাউন্সিলর নির্বাচিত করায় এলাকায় আনন্দের জোয়ার বইছে, সাথে সাথে কাউন্সিলরকে অভিনন্দন জানিয়েছেন ৮নং ওয়ার্ডবাসী। বিষয়টি নিশ্চিত করে কাউন্সিলরের সচিব সাইফুল ইসলাম জানান, এর আগে নারায়ণগঞ্জ সমিতির পক্ষ থেকেও রুহুল আমিনকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে পুরষ্কৃত করা হয়।
জানা যায় ৮নং ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে কাউন্সিলর রুহুলের। রুহুল আমিন মোল্লা কাউন্সিলর থাকাকালীন সময়ে এলাকার ব্যাপক উন্নয়ন তিনি করেন। তার নির্বাচিত এলাকার অলি গলিসহ সব যায়গায় এখন পাকা রাস্তা। রাত হলেই এলইডি বাতিতে ঝলমল করে পুরো ওয়ার্ড। এমনকি তার নেতৃত্বে ওয়ার্ডের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে গড়ে উঠেছে মধুর সম্পর্ক। ওয়ার্ডবাসীর প্রত্যাশা রুহুল আমিন মোল্লা আগামীতেও কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে।
রুহুল আমিন মোল্লার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি কোন পুরস্কারের জন্য কাজ করিনা, কাজ করি জনগনের ভালবাসা পাওয়ার জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য। এলাকাবাসী চাইলে ভবিষ্যতেও আমি সকল ভাল কাজের অংশীদার হব।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম