
রুবাইদা বিনতে রেজা নিপুন, বগুড়া প্রতিনিধি : ৪ মার্চ, ২০২১ হতে বগুড়া শহীদ টিটু মিলনায়তন চত্বরে উৎযাপিত হচ্ছে, উদ্যোগতা মেলা-২০২১।মেলায় অংশ গ্রহণ করেছে নতুন ও পুরাতন উদ্যোগতাদের ৪২টি ষ্টল। মেলায় অংশগ্রহণকারীরা নিজেদের উৎপাদিত পণ্য সামগ্রীর পশরা সাজিয়ে বাহারি ভাবে উপস্থাপন করছেন। মেলায় দৃষ্ট আকর্ষন করেছে পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, নিজস্ব ডিজাইনের পোশাক সামগ্রী, বুটিকস্ ও ফ্যাশন ডিজাইন, কৃষিজাত প্রক্রীয়াজাত পণ্য, প্রাতিষ্ঠানিক ফুড ও হোম মেইড ফুড, ক্রাফট আইটেমের পণ্য।

উদ্যোগতারা জানান শুধু পরিচিতির জন্যই আমরা মেলায় অংশগ্রহণ করিনি, আমরা গুণগত মানের বিষয়ে সকলক সচেতন করতে চাই, আমরা চাই সকলেই গুনগত মানের পণ্য নিয়ে বাসায় ফিরে যাক। সেই সাথে নিজেকে উদ্যোগতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। মেলার আয়োজকদের প্রচেষ্টা উদ্যোগতাদের পণ্য সমগ্র দেশ সহ বিদেশে ছড়িয়ে দিয়ে উদ্যোগতাদের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখা।উদ্যোগতা মেলার আহবায়ক উম্মে ফাতেমা লিসা জানান, করোনাকালীন সময়ে বাংলাদেশে অনলাইন বাজারের অনেক উদ্যোগতা সৃষ্টি হয়, সে সকল উদ্যোগতাদের আরো বেশী উৎসাহিত করতেই এই মেলা। মেলার আয়োজক মাহমুদুল হাসান জানান ইভেন্ট মেনেজম্যান্ট নিয়ে কাজ করেন তিনি, এই মেলার আয়োজন করে নতুন উদ্যোতাদের এগিয়ে নিয়ে যেতে চান।নতুন উদ্যোতাদের সাথী হয়ে কাজ করে যেতে চান জনাব হাসান।তিনি আরো জানান, এই মেলায় অংশগ্রহণ করেন ৪২ জন উদ্যোগতা যার মধ্যে ৪০ জনই নারী । নারী উদ্যোতাদের এগিয়ে দিয়ে বাংলাদেশকে আরো বেশী গতিশীল করতে চান মাহমুদুল হাসান।
মেলা উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগণ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম